সারাদেশ

পদ্মায় নৌকাডুবি : ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ  

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাডুবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সূচনার মামা মামুন ও রিমনের চাচা রেজাউল হক জানান, সকাল ৬টার দিকে পবা উপজেলার নবগঙ্গা এলাকা পদ্মা নদী থেকে একটু দূরে দুই ভাই-বোনের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় খবর দিলে তারা এসে সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের গলিত মরদেহ শনাক্ত করেন।

এর আগে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তারা।

নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। সূচনা ঢাকার ধানমণ্ডি এলাকায় বসবাস করতেন।

তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সূচনা ও রিমন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর গলিত মরদেহ ঘটনাস্থলেই ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে মাঝিসহ ১৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে বিশ্ববিদ্যালয়ছাত্রী সূচনা ও তার ফুপাতো ভাই রিমন নিখোঁজ ছিলেন। শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা