সংগৃহীত ছবি
সারাদেশ

লরি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় লরি-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিকআপ ডোবায় পড়ে নিহত ২

নিহতরা হলো- উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে এনামুল হক সরকার (৪৫), অপর নিহত এবং আহত ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার এনামুল হক সরকারসহ আরও ৩ সহযোগী রাজমিস্ত্রির কাজে যান। এরপর কাজ শেষে বিকেলে ওই ৪ জন মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গোসিঙ্গা বাজারের দিকে আসছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি সন্ধ্যা সাড়ে ৫টায় লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিঙ্গা বাজার-কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন। এর পরে তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। এদিকে আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান।

শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অনুপ্রবেশের সময় আটক ২ বাংলাদে‌শি

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইট বোঝাই লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা