সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশার ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আশিক নূর (৪৫) ও সুলেমান মিয়া (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জামালগঞ্জ উপজেলায় সাচনা-বেহেলী সড়কের রাজাপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক নূর বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে এবং সুলেমান মিয়া একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে।

আরও পড়ুন : সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়েত প্রবাসী আশিক নূর চলতি মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন পোশাক কেনার জন্য তিনি সুলেমান মিয়াকে সঙ্গে নিয়ে সাচনা বাজারের দিকে রওনা দেন। অপরদিকে, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের অটোরিকশার চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাজাপুর ব্রিজের কাছে পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা আশিক নূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক ইয়ামিন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা