সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার আরও ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: দুই ভাইকে কুপিয়ে হত্যা

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো.রাজিব ওরফে রাজু (৩০) ও একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে মো.রাসেদ (৩৫)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহারের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্রগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সী মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত ২১ অক্টোবর দিবাগত রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে তারা টাকা পঁয়সাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন নির্যাতিত নারী বাদী হয়ে ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা