সংগৃহীত ছবি
সারাদেশ

নদী থেকে তরুণের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর পানিতে ভেসে যাওয়া স্বাধীন হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর আজ বিকেল ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ২

এর আগে, রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নুনিয়াপাড়া এলাকায় ওই তরুণ নদীর পানিতে তলিয়ে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, স্বাধীন ছোট যমুনার পাশে ঘাস কেটে পানিতে ধুয়ে নেওয়ার জন্য নদীতে নামেন। এ সময় পানির স্রোতে ঘাসের বস্তা ভেসে যেতে থাকে। তখন স্বাধীন লাফ দিয়ে ঘাসের বস্তা ধরার চেষ্টা করেন। কিন্তু সেটি ধরতে পারেন না এবং পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধারে নামেন।

পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আমীর আলী বলেন, নিখোঁজের স্থান থেকে দেড়শ গজ দূরত্বে ওই তরুণের মরদেহ পাওয়া যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা