সংগৃহীত ছবি
সারাদেশ

চুলার গ্যাস বিস্ফোরণে আহত ১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রকবিতা (৪৫) নামে ১নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঐ ভবনের দেয়াল ধসে পড়ে।

রোববার (২০ অক্টোবর) ভোর ৬টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোডস্থ আবাসিক একটি ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আহত কবিতাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের মোট ৪৫ ভাগ পুড়ে গেছে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে বিকট একটি শব্দে বিস্ফোরণে ২য় তলার ৩টি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। এরপর সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। এই কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিরন বলেন, গ্যাসের চুলায় লিকেজ হওয়ায় জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ ভালো করে বন্ধ করা হয়নি। এতে সকালে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা