সংগৃহীত ছবি
সারাদেশ

গৃহবধূকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে কমলা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: তুলার মিল পুড়ে ছাই

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ দরগাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কমলা বেগম ওই গ্রামের মোবারাক গাজীর স্ত্রী।

মোবারক গাজীর ভাইপো বাবলু গাজী জানান, ভোরে চাচা ঘুম থেকে উঠে মৎস্য ঘেরে চলে যান। তিনি সেখানে মাছ ধরা অবস্থায় বাড়ি থেকে খবর পান তার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রীর মরদেহ রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশেই পড়ে রয়েছে। স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা