সংগৃহীত ছবি
সারাদেশ

আ’লীগ নেতা নুর গ্রেফতার

জেলা প্রতিনিধি: দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম নগরের পাথরঘাটা ওয়ার্ড আ’লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ এই বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বুধবার (২অক্টোবর) রাত পৌন ১০টায় নগরীর পাথরঘাটা এলাকার নজু মিয়া লেন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি, নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১ নম্বর হাজী নজু মিয়া লেন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

জানা যায়, সাধারণ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি তিনি। তিনি ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পুলক খাস্তগীরের সাথে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা