সংগৃহীত ছবি
সারাদেশ

টানা বৃষ্টিতে আবারও বন্যা 

জেলা প্রতিনিধি: টানা বৃষ্টিতে আবারও নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বানভাসী মানুষ নতুন করে দুশ্চিন্তায় পড়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান

জেলা আবহাওয়া কার্যলয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গত ২ দিনের টানা বৃষ্টিতে নোয়খালীতে পানি আবারও বেড়ে গেছে। আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সরেজমিন দেখা যায়, বৈরি আবহাওয়ার কবলে পড়ে টানা বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। অফিসগামী বা জীবিকার তাগিদে নিম্ন আয়ের শ্রমজীবী ছাড়া তেমন কেউ ঘর থেকে তেমন বের হচ্ছে না। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে বেড়ে জলাবদ্ধতা বেড়েছে। নিন্মাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় জলাবদ্ধতার পানি নামছে না। নতুন করে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

পূর্ব লক্ষীণারায়নপুর গ্রামের রুস্তম আলী বলেন, ‘আমরা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে থাকি। কিন্তু মনে হয় আমরা কোনো এক অজপাঁড়া গ্রামে বা চরাঞ্চলে বসবাস করছি। আশ্রয়কেন্দ্র থেকে আসার পরে থেকে পানির সঙ্গে যুদ্ধ করছি। আজ একটু কমে, কাল আবারও বৃষ্টি হলে বাড়ে। ঘর-বাড়ি বসবাসের অনুপযোগী। রান্নার সমস্যা হচ্ছে। নিন্ম আয়ের মানুষ, তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারের সামর্থ্য নেই।’

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রশাসকের তথ্যমতে, নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় ১২ লাখ ৫ হাজার ৩০০ মানুষ পানিবন্দি হয়ে আছে। ১২৮টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ৩২০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে ৫৭ লাখ ৪৮ হাজার টাকা, ১ হাজার ৭৭৩ মেট্রিকটন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশুখাদ্য ও ৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে। এখনও সাড়ে ১৭ লাখ টাকা, ২৬ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকার শিশুখাদ্য ও ১০ লাখ টাকার গোখাদ্য মজুদ রয়েছে। বানভাসি কোনও মানুষ যাতে খাদ্যের জন্য কষ্ট না পায় সেই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা