সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারের ইলিশ মাছের আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজারের একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা-দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু

এ সময় ইলিশ মাছের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে দাস ভান্ডার নামের ১টি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইলিশ মাছের আড়ত, পাইকারি ও খুচরাসহ বেশকিছু দোকানে তদারকি করে তাদেরকে সতর্ক করা হয়।

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, দেশের বাজারে ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা