সংগৃহীত ছবি
সারাদেশ

ধলেশ্বরী নদীতে বাবা-মেয়ে নিখোঁজ

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা সদর উপজেলার ধলেশ্বরী নদীতে সাতার শিখতে গিয়ে রাফসা নামের ১ শিশু নিখোঁজ হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মহিদুর রহমানও নিখোঁজ হন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার বারাহিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আগুনে পুড়লো ২ দোকান

বর্তমানে নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান ও তার ৯ বছরের শিশু কন্যা রাফসাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এরপর তার পেটে ২টি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকে রাফসা তলিয়ে যায়। এর পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ১

তিনি বরেন, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা