সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেন বারবাজার হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন: বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

কিন্তু, এখন পর্যন্ত নিহত ঐ ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায়, সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এর পরে বারবাজার হাইওয়ে পুলিশ এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।

বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান বলেন, নিহত ঐ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার রাতের যে কোন এক সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা