সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রেনে‌র ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপ‌জেলার গাড়িদহ ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিয়াকত আলী শাজাহানপুর উপজেলার চেতুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, লিয়াকত আলী শেরপুরে প্রয়োজনীয় কাজ শেষে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে শাহজাহানপুরে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তি‌নি গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিসে দায়িত্বরত বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা‌কে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। হাসপাতা‌লের কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

অপরদিকে, এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে আরেকজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পদ্মরাগ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি সিগারেট কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম মোস্তফা জানান, রাত সাড়ে ৮ টার দিকে পদ্মরাগ ট্রেন বগুড়া থেকে সান্তাহার অভিমুখে রওয়ানা দেয়। ট্রেন যখন আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াপদা গেটের কাছাকাছি আসে, তখন আশরাফুলসহ দুজন মোটরসাইকেল করে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কিছু বোঝার আগেই মোটরসাইকেলে ধাক্কা লাগে ট্রেনের। ধাক্কায় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। তবে তার সঙ্গীর কিছু হয়নি বলে জানা গেছে।

রেলও‌য়ে পু‌লি‌শের এই কর্মকর্তা ব‌লেন, আশরাফুল নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত্যুর পরপরই তার লাশ নিয়ে যায় স্বজনেরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা