সংগৃহীত ছবি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৩

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার পালংখালি হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাহাড় ধসে নিহত ৩

নিহতরা হলো, উখিয়ার পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিম, তার ২ শিশুসন্তান আব্দুল হাফেজ (১০) ও আব্দুল ওয়াহাদ (৪)।

ক্যাম্প মাঝি কবির আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই মুষলধারে শুরু হয়। এ সময় রাতেও চলে বৃষ্টি। ভারী বৃষ্টির তোড়ে শুক্রবার ভোরে পাহাড় ধস হলে পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ঘরটি ভেঙে পড়ে। এর ফলে ঘরের সবাই মাটিচাপা পড়ে। এতে আব্দুর রহিম ও তার ২ শিশু মারা যায়।

আরও পড়ুন: সাবেক এমপি নায়েব আলী গ্রেফতার

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ভারী বৃষ্টিতে ক্যাম্প-১৪ তে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে ঐ স্থানে মুভ করা কষ্টকর হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা