সংগৃহীত ছবি
সারাদেশ

বরিশালে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি: বরিশাল জেলায় নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ির পুল এলাকায় ডাক বিভাগের ১টি কার্যালয়ের ভেতরের ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া যায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাক বিভাগের কার্যালয়ের মালি বাগান পরিচ্ছন্ন করতে গিয়ে ঐ বস্তুটি দেখতে পায়।

আরও পড়ুন: কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ

এই ঘটনাটি মেইল প্রসেসিং কর্মকর্তা আলমগীর হোসেনকে জানায় মালি। এরপর তিনি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এর পরে সেখানে সেনাবাহিনীর সদস্যরাও আসেন।

ডাক বিভাগের ১ কর্মকর্তা বলেন, গত সোমবার (৪ আগস্ট) ছাত্র ও পুলিশের সময় সংঘর্ষ চলার সময় অনেকেই তাদের এই সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন। এ সময় তাঁরা আসলে বুঝতে পারছেন না এই ধরনের গ্রেনেডসদৃশ বস্তু এখানে কীভাবে এলো।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন জানান, গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধারের জন্য লেবুখালী ক্যান্টনমেন্টে অফিশিয়ালি একটি চিঠি দিয়ে বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে। এরপর তাঁরা এলে এটিকে উদ্ধার করা হবে। তবে এটি আদৌ গ্রেনেড কি না তা জানান যায়নি। যদি এটি গ্রেনেড হয়, তাহলে কী ধরনের গ্রেনেড, তাও নিশ্চিত হওয়া যাবে। এখন ঐ এলাকাটি সেনা ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা