সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ও গোড়াই ইউনিয়নের দেওহাটায় পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনের পরিচয় মিলেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এ সকল দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ

পুলিশ বলেন, সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় ১ম দুর্ঘটনাটি ঘটে। এ সময় অজ্ঞাত (৬৫) ১ ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

এরপর সকাল পৌনে ১১ টায় মহাসড়কের দেওহাটা এলাকায় ২য় দুর্ঘটনাটি ঘটে। এ সময় সোনামুদ্দিন (৭০) নামে ১ ব্যক্তি রাস্তা পারাপারের সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ঘটনায় নিহত ব্যক্তি সোনামুদ্দিনের বাড়ি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোটবহুরিয়া গ্রামে।

আরও পড়ুন: ২৫ জেলায় নতুন ডিসি

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, পৃথক ২টি দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপরজনের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা