সংগৃহীত ছবি
সারাদেশ

নির্মাণাধীন মসজিদে মিলল অস্ত্র

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন ১টি মসজিদের সিঁড়ি থেকে ২টি শটগান, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় উদ্ধার হওয়া ২টি শটগানের মধ্যে ১টি খুবই অত্যাধুনিক বলে জানায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীরা জানায়, রোববার ভোর সাড়ে ৬টায় মসজিদের সিঁড়িতে ২টি অস্ত্র ও গুলি দেখতে পায় স্থানীয় কয়েকজন মুসল্লি। এর পরে তারা এই বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেই গুলো উদ্ধার করেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রোববার সকাল ৭টায় আমাদের কাছে খবর আসে যে, নির্মাণাধীন একটি মসজিদে কে বা কাহারা অস্ত্র ও গুলি রেখে রেখে যায়। এরপর আমরা গিয়ে অস্ত্রগুলো জব্দ করি। এর পরে আমরা একটি তালিকা করে ঘটনাস্থল থেকে ২টি শটগান, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। এ সময় উদ্ধানকৃত শটগান ২টির মধ্যে অত্যাধুনিক ১টি শটগান রয়েছে। তারপর পুলিশ লাইন থেকে ১জন অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে।

আরও পড়ুন: জালে মাছের বদলে এলো গ্রেনেড

তিনি আরও জানান, এই অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটি এখন বলা যাচ্ছে না। সবল কিছু যাচাই করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা