সংগৃহীত ছবি
সারাদেশ

সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৪

শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত (১২) প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার পর তাকে ঘুমন্ত অবস্থায় সাপ কাপড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। ভোরে তাকে সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়তো বলে জানিয়েছেন তার পরিবার।

আরও পড়ুন : চালের দাম কমেনি, মাংস-সবজিতে স্বস্তি

অপরদিকে, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকে (৭) ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কাপড় দেয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে রওনা দিলে পথেই মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা