সংগৃহীত ছবি
সারাদেশ

চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

জেলা প্রতিবেদক: খুলনা জেলার খানজাহান আলী থানার যোগিপোল এলাকায় ভ্যান চুরির অভিযোগে সিরাজ হাওলাদার (৪০) নামে ১ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দিদার সরদার নামে আরও ১ জন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

এলাকাবাসী ও পুলিশ জানান, বুধবার ভোরে খানজাহান আলী থানার যোগিপোল এলাকায় ধরা পড়েন আহত দিদার। এরপর এলাকাবাসী তাকে গণধোলাই দিলে তিনি জানান তার সাথে সিরাজও ছিলেন। এই সময় উত্তেজিত এলাকাবাসী সিরাজের ঘরের দরজা ভেঙে তাকে ধরে এনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

নিহত সিরাজের স্ত্রী সুমি বলেন, আমার স্বামী চুরি করতে যাননি। তিনি নিজেই একজন ভ্যান চালান। এ সময় তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান জানান, এই ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা