সংগৃহীত ছবি
সারাদেশ

সন্তানকে ফিরে পেতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আনন্দ মিছিলে গিয়ে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন ভোলার মো. হাসান (১৮) নামের এক যুবক। তবে তার গুলিবিদ্ধ দেহ ১৮ দিন পেরেয়ে গেলেও খুঁজে পায়নি তার পরিবার। ছেলেকে খুঁজে পেতে পরিবারের স্বজনরা মানববন্ধন করেছে।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত

সোমবার (১৯ আগস্ট) সকালে হাসানকে জীবিত অথবা মৃত ফিরে পেতে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন করেন তার বাবা-মা ও পরিবারের স্বজন ও স্থানীয়রা।

বিজয় মিছিলে গুলিবিদ্ধ যুবক হাসান ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাচিয়া গ্রামের জাহাঙ্গীর বেপারী বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. মনির ও গৃহিনী গোলেনূর দম্পতির দ্বিতীয় সন্তান।

আরও পড়ুন : সীমান্তে ৫ ভারতীয় আটক

নিখোঁজ হাসানের বাবা মো. মনির হোসেন বলেন, আমি অন্যের কৃষি জমিতে খাঁটুনি খাইট্টা ও ভোলার খালপাড়ে কুলির কাম কইরা টেহা (টাকা) কামাইয়া ওই টেহায় পোলারে বড় করছি। আমার নিখোঁজ বড় পোলা হাসানরে অনেক কষ্টে ফাইভে বিত্তি (বৃত্তি) পর্যন্ত পড়াইছি। অভাবের কারণে ছেলেটা ৬ বচ্ছর আগে ঢাকায় একটা ইলেকট্রনিক দোকানে কাজ করে টাকা পাঠাইতো। ওর রোজগারের টাকা দিয়া আমাদের সংসার চলতো। ছেলেটার আশা ছিলো জমি কিইন্না বাপ-মারে ঘর উঠায়া দিবো। সব শ্যাষ। ছেলেটারে মনে হয় আল্লাহ লইয়া (নিয়ে) গেছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে আমার ছেলে হাসানকে কারা জানি গুল্লি কইরা মারছে। ছেলেটা মারা যাওয়ার পরে এহন (এখন) পর্যন্ত আমার ছেলের লাশটা খুইজা পাই নাই।

আরও পড়ুন : আগুনে গোয়ালঘর পুড়ে ছাই

ফেসবুকে মানুষের মোবাইলে একটা ভিডিওতে দেখছি আমার ছেলের শরীরে অনেক রক্ত, কয়েকজন মাইনষে আমার ছেলেরে লাশ একটা ভ্যান গাড়িতে কইররা কই জানি লইয়া যাইতে আছে। পরে তারা আমার ছেলেরে কই নিছে হেইডা (সেটা) আল্লাহয় ছাড়া আর কেউ জানে না। অনেক খোঁজ নিছি। কোথায় পাচ্ছিনা। আমার ছেলের জীবিত অথবা মৃত খোঁজ করে বের করে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা