সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ৫ ভারতীয় আটক

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে গরু পাচারকালে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে ৩ টি গরু পাচারকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন: আগুনে গোয়ালঘর পুড়ে ছাই

আটক ভারতীয় ব্যক্তিরা হলো, মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭), মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান বলেন, রোববার ভারতের কয়েকজন চোরাকারবারি চরাঞ্চলে পদ্মা নদী হয়ে নৌকায় ৩টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় আমাদের বিজিবি সদস্যারা তাদেরকে আটক করেন। এর পরে তাদের সাথে থাকা ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুন: ৪ বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

এ সময় আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এরপর বিএসএফকে একটি প্রতিবাদলিপি দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা