সংগৃহীত ছবি
সারাদেশ

ডাকাতকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর সরকারি কলেজ সংলগ্ন মুন্সি কান্দি গ্রামে ডাকাতিসহ খুনের মতো বিভিন্ন অপকর্মে জড়িত ডাকাত জসিম উদ্দিন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত আইনজীবী

নিহত ব্যক্তি, শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত জসিম উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে আটক হয়েছেন। এদিকে অধিকাংশ সময় তিনি পুলিশের পোশাক পরে ডাকাতি করতো। গত বছরেও সেনেরচর এলাকার রিপন মোল্লাকে হত্যা করে এলাকায় আলোচনায় আসেন তিনি। এরপর হত্যা মামলাসহ তার নামে ২০টিরও অধিক মামলা চলমান রয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিকে নগর এলাকায় ডাকাতি করতে যায় জসিম ও তার দল। এই সময় নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের একপর্যায়ে তাকে মুন্সি কান্দি গ্রামের লাভলী বেগমের বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব জানান, জসিম ডাকাতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর তদন্ত সাপেক্ষে বাকি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা