সংগৃহীত ছবি
সারাদেশ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে‌ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পুলিশ নিহত

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও একই উপজেলার দুবলা গাড়ি গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে নাঈমুর রহমান স্বচ্ছ (১৯)

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান বলেন, পলাশবাড়ী থেকে ৩ যুবক একটি মোটরসাইকেল যোগে কাশিয়াবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই ৩ যুবক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে ১ যুবকের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত সামিউল ইসলাম ও নাঈম রহমান স্বচ্ছ নামে অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈমুর রহমানের মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ৩ যুবককে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া নামে ১ যুবকের মৃত্যু হয়। অপর ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা