সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে ২ যুবকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বেলান নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

রোববার (১৪ জুলাই) দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

আরও পড়ুন: ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন

নিহতরা হলো, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) ও এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করা হয়।

জানা যায় যে, কৃষিকাজের জন্য বেলান নদীর এই স্থানটি দিয়ে সাঁতরে পারাপার হয়ে কাজ করেন সবাই। এরপর শনিবার দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় বঙ্কেশ্বর চন্দ্র রায় ও জয়ন্ত রায়।

ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্কেশ্বর চন্দ্র রায়ের সৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রোববার দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের লাশ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সৎকারের জন্য প্রতি পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নৈশ প্রহরীকে হত্যা করে ইজিবাইক চুরি

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, শনিবার দুপুরে বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এর পরে খবর পেয়ে আমরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়। এরপর রবিবার দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা