সংগৃহীত ছবি
সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ২ 

জেলা প্রতিনিধি: বগুড়া জেলায় ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন।

আরও পড়ুন: সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

গতকাল রোববার (৩০ জুন) রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন- বেলাল হোসেন ও তার স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রীসহ শিশুছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: সাপের কামড়ে নিহত ১

ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ডভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা