সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল লুট করে।

আরও পড়ুন : সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভা অনুষ্ঠিত

শুক্রবার (২৮ জুন) রাত পৌনে ৮টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালিবপুর গ্রামের শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করার জন্য হানা দেয়। এরপর ডাকাতরা সু-পরিকল্পিতভাবে হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের একটি রুমে আটকে রেখে তাদের ঘরে থাকা নগদ টাকা এবং মোবাইল এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরবর্তীতে একই কায়দায় ডাকাত দল হাবিবুর রহমানের ভাই ফারুক এবং ভাতিজা জিয়াউল হাসান রুপমের ঘরে ডাকাতি করেন। এ সময় ডাকাতরা ৫ টি মোবাইল, ১২ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ১ টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : বাগেরহাটে আগুনে পুড়ল ২০ দোকান

ছয়ানী ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুল আজিজ বলেন, হাবিবুর রহমান ও তার স্ত্রী স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করে। গতকাল রাতে এই শিক্ষক দম্পতির ঘরে ডাকাত দল হানা দিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের দেখে হাবিবুর রহমানের স্ত্রী স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। ওই সময় ডাকাতরা একই বাড়ির আরও দুটি ঘরে ডাকাতি করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতির ঘটনায় এখনো কেউ থানায় কোনো এজাহার দাখিল করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা