সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যা  

জেলা প্রতিনিধি: যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বুধবার (২৬ জুন) মধ্যেরাত দেড়টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে হতাহতদের বসতবাড়ির পাশে একটি সজনা গাছে স্বামী উজিরের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণিক মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

গুরুতর আহত ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হতাহতরা হলেন, ওই গ্রামের হাতেম আলীর ছেলে উজির আলী (৪৮) ও তার স্ত্রী রজিনা খাতুন (৩৫)।

আরও পড়ুন: ভালুকায় বাস খাদে পড়ে নিহত ১

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যেরাতে কোনো এক বিষয় নিয়ে উজির ও তার স্ত্রী রোজিনার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উজির তার স্ত্রী রোজিনার গলায় ধারালো দাঁ চালায়। এ সময় তাদের ছেলে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে উজির স্ত্রীকে রেখে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা আহত রোজিনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রোজিনাকে ঢাকায় প্রেরণ করেছেন।

এদিকে স্ত্রী রোজিনা মারা গেছে ভেবে স্বামী উজির দৌড়ে পালিয়ে বাড়ির পাশের একটি গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী উজির তার স্ত্রী রোজিনাকে হত্যা করার চেষ্টা করে। তাকে জখম করে মনে করে তার স্ত্রী মারা গেছে, এই ভেবে সে নিজেও পালিয়ে গিয়ে আত্মহত্যা করে। আহত স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আইনী ব্যবস্থা প্রক্তিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা