সংগৃহীত ছবি
সারাদেশ

স্বামীর লাশ পরিবহনে সহায়তা পেলো মেহেনা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : স্ত্রী ও দুই সন্তান নিয়ে গায়ে গতরে খেটে কোনো রকমে দিনাতিপাত করছিল বাধের সড়কের পাশে আশ্রয় নেয়া জাহেদুল ও তার স্ত্রী মেহেনা। যতই দিন গড়াচ্ছিল ততই সংসারে অভাব অনটন বাসা বাধছিল তাদের। গত ২ বছর আগে বাধের রাস্তা থেকে উচ্ছেদ হয়ে আশ্রয় নিয়েছে বাধের পাশেই বছরে ৩ হাজার টাকায় ৫ শতকের ভাড়া করা জমিতে। সেখানে একটি কাঁচা ঘর আর একটি রান্না ঘরেই সীমাবদ্ধ জীবন চলে তাদের। হঠাৎ ভাগ্য অন্বেষনে উত্তর ছেড়ে দক্ষিণে পাড়ি জমায় জাহেদুল। এদিকে স্ত্রী মেহেনা তার দু সন্তান নিয়ে অন্যের বাড়িতে কাজ করে করে যা পায় তাই দিয়ে চলছিল তাদের জীবন। স্বামী জাহেদুল ঢাকা চলে যাওয়ার পর চোখে মুখে বিষন্নতাসহ এক দুরাশা নিয়ে সন্তানদের নিয়ে বাধের পাশেই ভাড়া করা জায়গাতেই থেকে যায়। বর্তমান তাদের ঠিকানা উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবার পাড়া গ্রামে।

আরও পড়ুন : ফতুল্লায় জাহাজে আগুন

ধীরে ধীরে বেড়ে উঠতে থাকা দুই সন্তান নিয়ে বিপাকে পড়ে মেহেনার জীবন। মা মেহেনা মেয়েকে বিয়ে দেয়ার সময় বিভিন্ন জায়গায় হাত পেতে বিয়ে দিয়েছে। এর কিছু দিন পরই ছেলেটিও বিয়ে করেছে। মেয়ে তার শশুর বাড়িতে, ছেলে বৌ নিয়ে ওই ৫ শতকের বাড়িতেই অবস্থান করছে। মেহেনা দিন গুনতে থাকে কবে আসবে তার শেষ ভরসার মানুষটি। দীর্ঘ সময় ধরে ঢাকার আশেপাশে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কাজ করে নিজ জীবিকা নির্বাহসহ পরিবারের চিন্তা করে জাহেদুল। গত রমজান মাসে ব্যস্ত শহর ঢাকায় সড়ক পাড়াপাড়ের সময় দ্রুত গতির একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। ওখানেই জাহিদুল অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে সেখানেও দ্রুতই উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠায় তাকে। সেই হাসপাতালে কিচ্ছুক্ষণ চিকিৎসার পর মারা যায় জাহেদুল। এ খবর কোনো ভাবে তার স্ত্রী মেহেনার কাছে পৌছালে হাউ-মাউ করে কেঁদে ওঠে এবং স্বামীর লাশ কিভাবে বাড়িতে আনবে দিশেহারা হয়ে পড়ে মেহেনা। চোখে-মুখে দেখতে থাকে আরেক অন্ধকার।

স্বামীর লাশ পরিবহনে গ্রামের বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুরে যা পেয়েছিলো তা দিয়ে কোনো ভাবেই লাশ বাড়ি পর্যন্ত আনা সম্ভব হয়ে উঠবেনা জেনেও ভাগ্য বিড়ম্বনাকে মেনে নিয়ে মেহেনা লাশ পরিবহনে ধার করেছিলো প্রায় ২৬ হাজার টাকা। স্বামীর লাশ পরিবহনের ঋণের বোঝা দীর্ঘদিন বয়ে বেড়াতে হয় তাকে। দীর্ঘ সময় পর মেহেনার এই করুন পরিনতির বিষয়টি 'পাশে দাড়াই' সংগঠনের সোশ্যাল এক্টিভিস্ট মারুফ আহমেদের নজরে আসলে মেহেনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট দেন। এই পোস্ট মুহুর্তেই বিত্তবানদের চোখে পড়ে যায় এবং দ্রুতই মেহেনার ঋণ পরিশোধের টাকার ব্যবস্থাও হয়ে যায়।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে 'পাশে দাঁড়াই' টিমের সদস্যবৃন্দ তার বাড়িতে গিয়ে দেখতে পায়, মেহেনার বাড়িতে কোমর পর্যন্ত পানি জমাট বেধে আছে। তিনি বাড়ির পাশেই সড়কের উপর দাঁড়িয়ে আছেন। মেহেনার থাকার ও রান্না ঘরে পানি। ছোটো আকারের বাঁশের খুঁটির উপর হেটে হেটে তার তার ঘরে ঢুকতে হয়। বাড়িতে রান্না নেই, অন্যের বাড়িতে কাজ করে সেখানেই খেয়ে এসে ওই পানি বন্দি ঘরেই আশ্রয় নিতে হয় তাকে। 'পাশে দাঁড়াই' সংগঠনের সদস্যবৃন্দ পানি পাড়ি দিয়েই তার হাতে স্বামীর লাশ পরিবহনের ঋণ পরিশোধের জন্য পুরো টাকাটাই তার হাতে তুলে দেয়। ঋন পরিশোধের টাকা হাতে পেয়ে এক অজানা দুঃখে হাউমাউ করে কেঁদে ওঠে মেহেনা এবং বার বারই বলতে থাকেন 'বাবারা তোমরা মোক বাঁচাইলেন।' 'পাশে দাঁড়াই' সংগঠনের সদস্যদের জন্যও দোয়া কামনা করেন তিনি।

'পাশে দাঁড়াই' সামাজিক সংগঠনটি দীর্ঘ সময় ধরে একটি চ্যারটি স্কুলসহ বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষদের জন্য কাজ করে আসছে। 'পাশে দাঁড়াই' সামাজিক সংগঠনের সোশ্যাল এক্টিভিস্ট ও তরুন উদ্যোক্তা মারুফ আহমেদ জানান, বিভিন্ন সময় দুর্গম চরাঞ্চলে ও দুস্থ মানুষদের নিয়ে আমাদের সংগঠনটি কাজ করে আসছে। তারই অংশ হিসেবে মেহেনার পাশে এসে দাঁড়িয়েছি, আমাদের এ ধরনের কাজগুলো চলমান থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা