সংগৃহিত ছবি
সারাদেশ

গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলায় ঘরের দরজা ভেঙে মেঝে থেকে আকলিমা (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাসের চাপায় নিহত ২

রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম লোনসিং গ্রামের অটোরিকশা চালক কালু মালের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়েছিল আকলিমার স্বামী কালু মাল। বিকেলে কালু মাল বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজায় তালা লাগানো। দীর্ঘ সময় স্ত্রীকে ডাকাডাকি করেও খুঁজে না পেয়ে ঘরের দরজা ফাঁক করে কালু মাল দেখতে পান আকলিমা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপর তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আকলিমাকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তার মেয়ের জামাই ছাত্তার মল্লিককে জানালে ছাত্তার মল্লিক ও স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, আকলিমার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা