সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে জাহানারা বেগম (৫০) ও নজরুল ইসলাম (৪৮) নামের ২জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ও বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে বড়াইহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমানিক হোসেনের স্ত্রী ও ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: আবারও জলাবদ্ধতার কবলে সিলেট

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমবাড়ি হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ৩জন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দিকে যাচ্ছিলেন চালক। এই সময় বড়াইহাট গ্রামে পৌঁছালে ফুলবাড়ী উপজেলা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির ১টি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা ২ জন মারা যায়। এই সময় গুরুতর আহত হন আরও ২জন।

এরপর খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ১ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত ১ যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

আরও পড়ুন: ৮ দিনের রিমান্ডে মিন্টু

ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন এবং আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, এই দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাক চালক ও তার সহযোগীসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা