সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপু‌র উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়ার নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) নামের ১ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের ৯ দিন পরে বা‌ড়ির পা‌শের ধানখেত থে‌কে বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

সোমবার (৩ মে) সকা‌লে এলাকার ১টি ধান‌খেত থে‌কে বস্তাব‌ন্দি লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশু, টাঙ্গাইল জেলার ভূঞাপু‌র উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া গ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে এবং স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের ২য় শ্রেণির শিক্ষার্থী নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০)।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট

রবিবার (২৬ মে) দুপু‌রে গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া গ্রাম থেকে নি‌খোঁজ হয় তিনি। তার নি‌খোঁজের হওয়ার পরে থানায় সাধারণ ডায়রি ক‌রেন বাবা সুমন মিয়া।

অপরদি‌কে ধানখেতে তার বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত লাম উদ্ধার হওয়ার খব‌রে আশপা‌শের শত শত মানুষ তা দেখ‌তে ভীড় কর‌ছেন। এছাড়াও ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন টাঙ্গাইল জেলার পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তারা।

আরও পড়ুন: সিয়ামের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

নিহত শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এই লাশ শর্মিলার কি না তা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশটি অধিকাংশ জায়গা পচে গেছে। লাশটি কুকুর টানাটানি করে লন্ডভন্ড করে ফেলেছে। কিন্তু তার পরনের লাল পায়জামার অংশটি দেখে ধারণা করা হচ্ছে এটিই আমার ভাতিজীর লাশ।

নিহতের বাবা সুমন মিয়া জানান, কা‌রোর সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই। কেউ আমার থেকে টাকা পয়সাও পায় না। আমার মে‌য়ের নি‌খোঁজের পর কেউ মু‌ক্তিপণ বা টাকা চায়‌নি। এ সময় বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান পাইনি। তার পর আজ সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানখেতে বস্তাব‌ন্দি লাশ দে‌খে লোকজন খবর দেয়। তার আগে বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে ভ্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রছি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বস্তাব‌ন্দি ১টি লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এরপর ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এই ঘটনায় তদন্ত চল‌ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা