সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়ণপুর সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে নুরুজ্জামান (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

রোববার (২ জুন) সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত নুরুজ্জামান চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নারায়ণপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবককে রাতে কে বা কারা হত্যা করেছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা