সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি: গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী নিখোঁজ

মঙ্গলবার (২৮ মে) রাতে নগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান
জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিলেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি, একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোর্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা