ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুকুরে বাঁধ নির্মাণের সময় ৩৪ কেজি ওজনের কষ্ঠি পাথরের মূর্তি পাওয়া গেছে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি বিএনপি নেতা দুলু

শনিবার (২৫ মে) সকালে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের বাঁধ নির্মাণের সময় মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। পরে বাঁধ নির্মানকারী ইয়াসিন আলী (৫০) নামে এক ব্যবসায়ী মূর্তিটি নিজ হেফাজতে নেয়।

পুকুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের বাঁধ নির্মাণের কাজে ব্যবহৃত গাড়িটির সাথে মূর্তিটির ধাক্কা লাগে এবং শব্দ হয়। পরে পুকুর মালিকের চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। খবর পেয়ে সদর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, উপকূলে আতংক

পুকুর মালিক আশরাফুল হক জামালি মূর্তি পাওয়ার কথা স্বীকার করে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আমার চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মূর্তিটি নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা