সংগৃহীত ছবি
সারাদেশ

স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জমির দলিল হস্তান্তর

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা স্কাউটসের জন্য তথ্য প্রযুক্তি ভিত্তিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে খাস জমির দীর্ঘ মেয়াদী লীজ চুক্তি স্বাক্ষর ও দলিল হস্তান্তর করা হয়েছে। চুক্তিতে প্রথম পক্ষ হিসাবে স্বাক্ষর করেন নাটোর জেলা প্রশাসক ও কালেক্টর আবু নাছের ভূঁঞা এবং দ্বিতীয় পক্ষ হিসেবে স্বাক্ষর করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক উনু চিং।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে আরডিসি শামীমা আক্তার জাহানের সঞ্চালনায় ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপ কমিশনার (প্রকল্প) ও যুগ্ম সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস পরিচালক (সংগঠন) এএইচএম মুহসিনুল ইসলাম, সহকারী পরিচালক গোলাম রাব্বী ও রুহুল আমিন।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুছুদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ও জেলা স্কাউটসের কমিশনার রওসন আলী, উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, সাব-রেজিস্টার কানিজ ফাতিমা, জেলা রোভার কমিশনার অধ্যক্ষ শফিকুল কবির, সাবেক কমিশনার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সম্পাদক আবু সাইদ মোঃ আক্রামুজ্জামান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, কমিশনার আবুল কালাম আজাদ, আঃ আউয়াল মন্ডল, আরএসএল প্রতিনিধি আঃ মোতালেব, জেলা স্কাউটসের সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক কাহারুল ইসলাম জয় প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার স্কাউট লিডার ও স্কাউটারগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা