সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ যুব

বুধবার (২২ মে) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জে এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদরাসা ও এতিমখানার হিফয বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার মৌতলার পুরাতন বাজারের শাহাজান আলীর ছেলে। শাহজান আলী স্টেশনারির ব্যবসা করেন।

স্থানীয়রা বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় ফ্যানের সুইস দিতে গিয়ে ইসমাইল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বম জনগোষ্ঠীর মানববন্ধন

শাহাজান আলী বলেন, তার ছেলে ইসমাইল হোসেন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসা থেকে বাড়িতে আসে। এরপর বাড়িল সোলারের একটি ফ্যান মেরামতের সময় ফ্যানের চার্জার বিদ্যুতের সকেটের ভেতর দিলে চার্জারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এ সময় তার মা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে অচেতন অবস্থায় ইসমাইলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা