সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে দেশীয় তৈরী অবৈধ চোলাইমদ সহ এক নারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

মঙ্গলবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার সময় উপজেলার ০৪নং মাইসছড়ি ইউপির কাটিংটিলা নামক এলাকা থেকে অবৈধ মদসহ তাকে আটক করা হয়।

আটককৃত রূপমতি চাকমা (৪২) মাইসছড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফটিকচন্দ্র চাকমার মেয়ে।

আরও পড়ুন : হরিপুরে একদিনে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশ সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদসহ খাগড়াছড়ি-রাঙামাটির আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর সাননিউজকে বলেন, জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আটককৃতকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা