সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শফিউদ্দিন (৫০) নামে ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ মে) রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ থেকে ওই ভারতীয়কে আটক করা হয়।

আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে দাবানলে নিহত ৫

আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।

বিজিবি জানান, কালিরহাটের টেপুরগাড়ী সীমান্তে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে অনুপ্রবেশ করেন ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। এই সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। এরপর তার বিরুদ্ধে আইনগত পদতক্ষপ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা