সংগৃহীত ছবি
সারাদেশ

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

রবিবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে দুদকছড়া এলাকা থেকে গাঁজাসহ এ মাদক কারবারিকে আটক করে পানছড়ি থানা পুলিশ।

আটককৃত মোঃ মোবারক হোসেন (৩১) উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমা নগর এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর চেঙ্গীনদীর পাশে দুদকছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম অবৈধ গাঁজাসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন : নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সকল অপরাধ কর্মকান্ড দমনে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা