সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

শুক্রবার (৩ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। বকশিবাজার এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় গাড়িচালক।

আমজাদ হোসেন নামে এক পথচারী জানান, আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে বকশিবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আনোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা