সংগৃহীত
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ুকের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) একেএম হাসানুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মালবোঝাই ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী সততা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

এতে সততা পরিবহনের ৮ জন যাত্রী গুরুতর আহত হন। তার মধ্যে তিনজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ যাত্রী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা