ছবি : সংগৃহিত
সারাদেশ

ময়মনসিংহে পুকুরে ডুবে নিহত ২

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার শিমুলতলি মোড় এলাকার পুকুর ডুবে ওমর ফারুক (১০) ও আবু বকর (৭) নামের ২ শিশুর মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

আরও পড়ুন: ১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে উপজেলার গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন কামাল মিয়া। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। বৃহস্পতিবার সকালে সন্তানদের ঘরে রেখে কাজে চলে যান তারা। বাড়ি ফিরে দীর্ঘসময় ফারুক ও আবু বকরকে বাড়িতে দেখতে না পেয়ে এক পর্যায়ের খোঁজাখুজি শুরু করেন তারা। এর পরে শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা এবং তাকে হাসপাতালে পাঠায়। ছোট ছেলে আবু বকরকে উদ্ধারের আধা ঘণ্টা পর ঐ পুকুর থেকে বড় ছেলে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করেন। অপর দিকে আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যে ৬ অঞ্চলে ঝড় বইতে পারে

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে এখন কোনো অভিযোগ না থাকায় লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা