ছবি: সংগৃহীত
সারাদেশ

কাহালুতে শিশুর মৃত্যু দুর্ঘটনা নয়

জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বটির ওপর পড়ে গিয়ে রাহামনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয় বলে প্রচার চালালেও আসলে সে তার বাবার হাতে খুন হয়েছে। পরে শিশুটির মা থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডি

এর আগে রাহামনির চাচা আব্দুল করিম প্রচার করছিলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে শিশুটির মা বটি দিয়ে তরকারি কাটছিল এবং রাহামনি পাশে খেলছিল।

এই সময় রাহামনির ছোট ভাই হামাগুড়ি দিয়ে বটির কাছে চলে গেলে সে তাকে সরিয়ে নিতে ছুটে যায় এবং সে হোঁচট খেয়ে বটির ওপরে পড়ে যায়। পরে তাকে বগুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১

প্রকৃত ঘটনা আড়াল করতে এসব তথ্য ছড়িয়েছিলেন রাহামনির চাচা আব্দুল করিম। পরে প্রকৃত বিষয়টি বের হলে নিহত শিশুর বাবাকে গ্রেফতার করেন কাহালু থানা পুলিশ এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে রহিম তার মেয়েকে শাসন করার সময় একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে আঘাত করেন। ব্যাগটিতে একটি ধারালো ছুরি ছিল।

আরও পড়ুন: এক জেলায় ঝড়বৃষ্টির আভাস

এ সময় ছুরির আঘাতে মেয়েটির তলপেটে ক্ষত সৃষ্টি হয়। পরে মেয়েটি গুরুতর ভাবে আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রাহামনির মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহতের মা রোজিয়া খাতুন থানায় গিয়ে মামলাটি করেন এবং এই মামলায় বাবা রহিমকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৪ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা