সংগৃহীত
সারাদেশ

গাড়ি উল্টে বিদেশি ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় পাজেরো গাড়ি উল্টে এক বিদেশি ছাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তাদের চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : সাভারে এসি বিস্ফোরণ, দগ্ধ ৬

পুলিশ জানায়, সোমবার রাতে আউটার রিং রোডে পাজেরো গাড়ির চাক্কা পাংচার হয়ে যায়। এতে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িটিতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয়। একই সঙ্গে আহত হন আরও দুজন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, নিহত ছাত্রী বিদেশি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। তবে আহত দুজন বাংলাদেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা