সংগৃহিত ছবি
সারাদেশ

কুকি-চিনের ৪ সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিনের আটক আরও ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

রোববার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- রুমার রেমাক্রি প্রাংশা ইউপির লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল(২৭), বান্দরবান সদর ইউপির কুহালং ইউপির লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং(২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, আটক আসামিদের আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ প্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যাবহার করা এক গাড়ি চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা