সংগৃহীত
সারাদেশ

নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

শনিবার (৬ এপ্রিল) উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হল- উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ (১০) এবং একই গ্রামের মো. সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম (১২)। তারা বজরাটেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন : বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন

পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একই গ্রামের পাঁচ বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে বল খেলা শুরু করে। খেলার একপর্যায়ে জিহাদ ও মাসুম পানিতে ডুবে যায়।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার মোসা. ওহিদা খাতুন জানান, আমার ডিউটির আগে একজনকে নিয়ে আসা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেলে স্বজনরা বাড়িতে নিয়ে চলে যান।

আরও পড়ুন : ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা

ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। স্থানীয়রা আগে একজনকে উদ্ধার করেন।

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাসুম ও তার সহপাঠী জিহাদ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা