সংগৃহীত
সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি : বগুড়া সদরে বাস-প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

আরও পড়ুন : কাউকে ছাড় দেওয়া হবে না

শনিবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেক (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বাসের যাত্রী ছিলেন।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হন।

আরও পড়ুন : ঈদযাত্রায় যানজট নেই

নিহতরা সবাই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সকালে প্রাইভেটকারটি নওগাঁর দিকে যাচ্ছিল। এরুলিয়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি কেটে দুটি মরদেহ বের করে আনা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আরও একজন মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা