সংগৃহীত
সারাদেশ

আধারা ইউপিতে আফছার উদ্দিন’র সমর্থনে ইফতার-দোয়া

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের আধারা ইউনিয়নে আগামী (৮মে) উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভুঁইয়ার সমর্থনে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।

আরও পড়ুন: ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

শনিবার (৩০ মার্চ) বিকেলে আধারা ইউনিয়নের চিতলীয়াবাজার সংলগ্ন কমিনিউটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করে আধারা ইউনিয়ন আওয়ামী লীগ।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা, আফছার উদ্দিন ভূঁইয়াকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, চরাঞ্চালের ঐক্য বজায় রাখতে আফছার উদ্দিন ভূঁইয়ার বিকল্প নেই। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সামছল কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া’র সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হাজী আক্তারুজ্জামান জীবন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী, পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা, আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হোসেন গাজী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা গাজী, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, অ্যাডভোকেট এসআর রহমান মিলন, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম খাজা।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা হামিদুল সরকার, যুবলীগ নেতা সুমন বেপারী, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর বেপারী, সৈয়দপুরের আওয়ামী লীগ নেতা হাসান সরকার, আধারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু হাওলাদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাসেম পীর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা