সংগৃহীত
সারাদেশ

দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ৫০

জেলা প্রতিনিধি : লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বদলানোর সময় দাঁড়ানো ট্রেনে ধাক্কা লেগে প্রায় ৫০ যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন : বিএনপির কিছু করার আর ক্ষমতা নেই

শনিবার (৩০ মার্চ) দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানয়, দুপুরে বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে জংশনে প্ল্যাটফর্মে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে পূর্বের ইঞ্জিন নিয়ে লোকো সেটে চলে যান চালক। পরে লোকো সেট থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে বগিতে লাগাতে গেলে জোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটিতে ধাক্কা লাগে। এতে ওই ট্রেনের প্রায় অর্ধশত যাত্রী বগিতেই ছিটকে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মীরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আহতদের মধ্যে দুইজন নারী যাত্রী মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হওয়ায় তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ভাঙ্গা-যশোর রুটে ছুটলো ট্রায়াল ট্রেন

আহত পাটগ্রাম উপজেলার জগতবেড় গ্রামের সামিনা বেগম জানান, ইঞ্জিনটি বিকট শব্দে ধাক্কা দেয়। এতে আমার মাথা ফেটে যায়। মাথায় ১৬টি সেলাই পড়েছে।

অপর আহত হাবিবুল হক ও সমিরন বেগম জানান, আমরা আহত হয়েছি। এখন চিকিৎসা নিচ্ছি। কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : মস্কোর কনসার্টে হামলা, গ্রেফতার ১২

এদিকে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার লোকো সেট বিভাগের চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও কমিটি গঠন করা হবে বলেও রেলওয়ে বিভাগ থেকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দায়িত্বরত স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ ও নুরুন্নবী ইসলাম জানান, লোকো সেট থেকে ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দিতে জোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৪০-৫০ জন যাত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ট্রেন নিয়ে ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা