ফাইল ফটো
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন: টানা ৩ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার (২৯ মার্চ) মধ্য রাতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান ও নুর ইসলামের ছেলে লিটন।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

জানা গেছে, গরু পাচারকারী চক্রের ৪/৫ জন ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে ভারতে প্রবেশ করেন ওই রাখালরা। তারা ভারতীয় গরু নিয়ে বুড়িরহাট সীমান্ত দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ৩ বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের রংপুরে নেয়ার পথে মুরুলী চন্দ্র মারা যান। কালীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, বুড়িরহাট সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুরলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতের অভ্যন্তরে শ্মশান ঘাট নদীর পশ্চিম পাশে বিএসএফের গুলিতে মো. আলাউল (২০) নামে বাংলাদেশি এক যুবক আহত হন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

এর আগে গত মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা